মহেশখালীতে প্রবীণ আ’লীগ নেতা স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মরহুম আলহাজ্ব সিরাজুল হক সিকদারের শোকসভায় বক্তব্য দিচ্ছেন সাংসদ আশেক উল্লাহ রফিকমহেশখালী (কক্সবাজার) : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অনুষ্ঠিত হল মরহুম আলহাজ্ব সিরাজুল হক সিকদারের শোক সভা। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যদিয়ে কর্মসূচির সূচনা ঘটে। আলোচনা সভার পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

স্মৃতিচারণ করতে গিয়ে সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের প্রবীণ নেতা সিরাজুল হক সিকদার ছিলেন নির্লোভ, সাদামাটা ত্যাগী, সৎ সাহসী সংগঠক। তাাঁর ৪২ বৎসরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামীলীগ পতাকাবাহী সংগঠনের মহেশখালী উপজেলা শাখার সহ সভাপতির দায়িত্ব সাহসিকতার সহিত পালন করেন। এই নেতা জামায়াত বিএনপির দূর্গের ভিতরে একনিষ্টতার সাথে একনীতির মাধ্যমে পুরা মহেশখালী উপজেলা আওয়ামীলীগ সংগঠনকে মজবুদ সংগঠনে পরিনত করেন।

বক্তারা আরও বলেন, এই ত্যাগী নেতার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আরো মজবুদভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে। এই শোককে শক্তিতে পরিনত করে আওায়ামীলীগ এগিয়ে যাবে। আমি শোক সন্তক্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মহেশখালী কুতুবদিয়ার মাননীয় সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ডঃ আনচারুল করিম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাক্তার নুরুল আমিন, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ছরওয়ার আজম বিএ, মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত সাবেক মেয়র শ্রী পূর্ণ চন্দ্র দে, হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মীর কাশেম, সাধারণ সম্পাদক গফুর, কুতুবজোম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর নাগু, সাধারণ সম্পাদক রবিউল আলম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জহির ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক এনামুল করিম, আওয়ামীলীগ নেতা সাবেক বৃহত্তর গোরকঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক সোহাগ কামাল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা আলম, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল আলম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এম. আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ন আহ্বায়ক হালিমুর রশিদ, যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন বারেক, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার আক্তার কামাল, মহেশখালী উপজেলা ভূমিহীন প্রতিনিধি ও সাংবাদিক সিরাজুল হক সিরাজ প্রমুখ।

এরপর মোনাজাত পরিচালনা করেন মহেশখালী উলমালীগের সভাপতি মৌলানা রওশন আলী। পরে এ উপলক্ষে সিরাজুল হক সিকদারের বাড়ীতে মেজবানের আয়োজন করা হয়।

মোহাম্মদ সিরাজুল হক সিরাজ

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য