উপকূল বাংলাদেশ-এ নতুন সংযোজন
- ০১:৪২
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, জাতীয়-উপকূল, প্রধান প্রতিবেদন, বাংলাদেশ, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৩৩
ঢাকা : পাঠকের চাহিদার নিরিখে প্রতিনিয়ত নতুন সাজে ‘উপকূল বাংলাদেশ’। বিষয়-বৈচিত্র্যে আসছে পরিবর্তন। পিছিয়ে থাকা উপকূল অঞ্চলকে আরও ভেতর থেকে তুলে ধরার লক্ষ্যেই এইসব আয়োজন। আজ থেকে উপকূল বাংলাদেশ-এ সংযোজন হলো আরও নতুন কিছু বিভাগ। আবার কিছু বিভাগের নাম পূননির্ধারণ করা হয়েছে।
নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে : ‘বাংলাদেশ’, ‘বিনোদন’, ‘খেলাধূলা’, ‘উৎসব-পার্বণ’, ‘মৎস্যজীবী’, ‘পর্যটন’ এবং ‘বিশ্ব-উপকূল’। এছাড়া ‘প্রতিবেদন’ বিভাগের নাম বদলে ‘ঘটনাপ্রবাহ’ এবং ‘ক্রীড়া ও সংস্কৃতি’ বিভাগের নাম বদলে রাখা হয়েছে ‘সাহিত্য ও সংস্কৃতি’।
নতুন বিভাগ হিসাবে সংযোজিত হয়েছে ‘বাংলাদেশ’। শুধু উপকূল অঞ্চল নয়, উপকূল-ভিত্তিক এই ডিজিটাল সংবাদ মাধ্যম এখন থেকে নজর রাখবে সমগ্র বাংলাদেশের দিকে। এই বিভাগে প্রতিদিনকার বাংলাদেশের আলোচিত ঘটনাগুলো সংক্ষেপে প্রকাশিত হবে। উপকূল অঞ্চলের বিনোদনের খবরের জন্য ‘বিনোদন’ বিভাগ, খেলাধূলার খবরের জন্য ‘খেলাধূলা’ বিভাগ এবং উৎসব-পার্বণের খবরের জন্য ‘উৎসব-পার্বণ’ বিভাগ চালু হল।
উপকূল জুড়ে রয়েছে বিশাল মৎস্যজীবী জনগোষ্ঠী, যাঁদের জীবিকার একমাত্র মাধ্যম মাছধরা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, জলদস্যুদের আক্রমন, দাদনদারদের শোষণ প্রক্রিয়া আর বাজারজাতকরণ সমস্যা মৎস্যজীবীদের স্বাভাবিক জীবিকায় বাঁধা হয়ে দাঁড়ায়। এ বিষয়ে ‘উপকূল বাংলাদেশ’ বিশেষ দৃষ্টি দিতে চায়। ‘মৎস্যজীবী’ নামের এই নতুন বিভাগে তারই প্রতিফলন ঘটবে। অন্যদিকে উপকূলের বিপুল পর্যটন সম্ভাবনা তুলে ধরা হবে ‘পর্যটন’ নামের নতুন বিভাগে।
নতুন বিভাগ ‘বিশ্ব-উপকূল’। শুধু বাংলাদেশের উপকূল নয়, এই সংবাদ মাধ্যম এখন থেকে বিশ্ব উপকূলের দিকে নজর দেবে। কখনো বাংলাদেশের উপকূলের সঙ্গে বিশ্বব্যাপী উপকূলের তূলনামূলক বিশ্লেষণ করা হবে। উপকূল ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগগুলো প্রকাশিত হবে এই সংবাদ মাধ্যমে। সে লক্ষ্যেই এই নতুন বিভাগের সংযোজন।
নতুন বিভাগগুলোর মধ্যে কিছু বিভাগ এখনই দেখা যাচ্ছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেখা যাবে। উপকূল বাংলাদেশ-এর পথচলায় সবসময় পাঠকের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আপনিও মতামত দিন। উপকূল বাংলাদেশ-এর এগিয়ে চলায় সহায়তা করুন।
//প্রতিবেদন উপকূল বাংলাদেশ/২০০৭২০১৫//
