পিআইবি-এটুআই পুরস্কার জয়ী বাংলানিউজের রফিকুল মন্টুসহ ৬ সাংবাদিক

রফিকুল মন্টুঢাকা: ডিজিটাল বাংলাদেশ বিষয়ে রিপোর্ট ও ফিচার লেখায় পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৫ বিজয়ী হয়েছেন ছয় জন সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র স্পেশাল করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম মন্টু।

মোট পাঁচটি ক্যাটাগরিতে তাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন দৈনিক জনকণ্ঠের রিপোর্টার এমদাদুল হক তুহিন, টেলিভিশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার প্লাবণ রহমান, আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে বগুড়ার দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক মো: শাহজাহান আলী, বেতার ক্যাটাগরিতে যৌথভাবে বিজয়ী হয়েছেন, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম এবং এবিসি রেডিওর সিনিয়র রিপোর্টার শাহনাজ শারমীন এবং অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে বিজয়ী বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর স্পেশাল করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম মন্টু।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় ২০১৫ থেকেই এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

পিআইবি’র একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ই জুলাই (বুধবার) সকাল সাড়ে দশটায় পিআইবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কার হিসেবে থাকছে ৭৫ হাজার টাকা, সনদপত্র ও একটি ক্রেস্ট। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।

বিচারক মন্ডলীর পক্ষ থেকে বক্তৃতা করবেন বৈশাখী টেলিভিশনের সিইউও ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য সচিব মরতুজা আহমদ।

//প্রতিবেদক উপকূল বাংলাদেশ/০৬০৭২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য