দাকোপে বনায়ন সমিতির উপকার ভোগীদের প্রশিক্ষণ
- ২৩:৫৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, পশ্চিম-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা, সর্বশেষ
- ২২৪
দাকোপ (খুলনা) : উপকুলীয় এলাকায় টেকসই উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে (এসডিবিসি-সুন্দরবন) প্রকল্পের আওতায় দাকোপে উপজেলা বনায়ন সমিতির উপকার ভোগীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক বনবিভাগ বাগেরহাট’র আয়োজনে শনিবার (৩০ মে) সকাল ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী দু’পর্বের প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে এতে সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন এসডিবিসি-সুন্দরবন প্রকল্পের পরিচালক ও বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সহকারী বন সংরক্ষক শেখ আবু তৌহিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আজগর হোসেন ছাব্বির।
বক্তৃতা করেন এস এফ এন টিসি খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল্লাহ, দাকোপ উপজেলা সামাজিক বন কর্মকর্তা শাহ আহম্মেদ, সাংবাদিক জি এম আজম, প্রশিক্ষনার্থী শেখ ফেরদাউস, দূর্গারানী সরদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন সামগ্রী বিতরন করা হয়।
//আজগর হোসেন ছাব্বির/ উপকূল বাংলাদেশ/দাকোপ-খুলনা/৩০০৫২০১৫//
