দাকোপে কেয়ারের উদ্যোগে এসএমসি সদস্যদের প্রশিক্ষণ

দাকোপে এস এম সি সদস্যদের প্রশিক্ষণদাকোপ (খুলনা) : দাকোপের পানখালী ইউনিয়নে বেসরকারী সংস্থা কেয়ার ক্যাটস প্রজেক্টের উদ্যোগে এস এম সি সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টায় স্থানীয় পানখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্প কেয়ার বাংলাদেশের আয়োজনে ও ইউনিসেফ’র অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন, প্রশিক্ষনটি ফ্যাসিলেট করেন কেয়ার বাংলাদেশ’র প্রতিনিধি মাহবুব আরা খাতুন, তহমিনা খানম, জহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম।

প্রশিক্ষনে ৯ টি স্কুলের ২৭ জন এস এম সি’র সদস্য অংশগ্রহন করেন।

//আজগর হোসেন ছাব্বির/ উপকূল বাংলাদেশ/দাকোপ-খুলনা/২৩০৫২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য