কাউখালীতে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সভা

সাধারণ সভাকাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী-চিরাপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন ও বার্ষিক সাধারন সভা শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হয়েছে।  সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আকতার উজ্জামান (চান্নু)।সভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির ( জেপি) যুগ্ন সম্পাদক খান মোঃ বাচ্চু, জেপি’র সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ,বাবু হিরন্ময় চক্রবর্তী, সালাউদ্দিন, আবুল কালাম খান, জাতীয় কৃষক পার্টির (জেপি) সাধারন সম্পাদক ইউপি সদস্য আবুল বাশার, ইউপি সদস্য জাকির হোসেনসহ সমিতির উপকারভোগী সদস্যরা।

সভায় আকতার উজ্জামান (চান্নু) কে সভাপতি ও খান মোঃ বাচ্চুকে সাধারন সম্পাদক ১২ সদস্য বিশিষ্ট নিলতী-চিরাপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর কমিটি গঠন করা হয়।

//রবিউল হাসান রবিন/ উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/১৬০৫২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য