মনপুরার চরাঞ্চলে ডায়রিয়া, এক মাসে আক্রান্ত ৫১৮
- ১৮:১০
- ঘটনাপ্রবাহ, প্রধান প্রতিবেদন, সর্বশেষ
- ২১৮
আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল, মনপুরা, ভোলা।। ভোলার মনপুরা উপজেলায় ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১ মাসে ৫১৮ জন রোগি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি ছিল ৩১জন, ওটিতে ছিল ৫২ জন, মাঠ পর্যায়ে ৩৩৫ জন ডায়রিয়া রোগিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
মনপুরার বিচ্ছিন্ন কলাতলী চর ও কাজীরচরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১টি মেডিকেল টিম পাঠানো হয়। এছাড়াও মনপুরার থেকে বিচ্ছিন্ন চরনিজাম, শামসুদ্দিন চর, সোনার চরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে জানা যায়। এ সমস্ত চরাঞ্চলে স্থানীয়ভাবে ফার্মেসীতে চিকিৎসা নিচ্ছে স্থানীয়রা। শীত প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পানির স্তর নিচে নেমে যাওয়ায়, স্থানীয়রা পুকুর ও নদীর পানি রান্না ও খাওয়ার কাজে ব্যবহার করায় ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানায় উপজেলা প.প.কর্মকর্তা ডাঃ সুনীল চন্দ্র দাস।
তিনি আরোও বলেন, ডায়রিয়া মোকাবেলা করার জন্য প্রচুর পরিমানে খাবার স্যালাইন হাসপাতালে মজুদ রয়েছে। এদিকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের অভিযোগের অন্ত নেই। তারা বলেন, হাসপাতালে শুধু খাবার স্যালাইন ছাড়া কিছু নেই, বাকি সকল ঔষধ আমাদের বাহির হতে কিনতে হয়। তাছাড়া তারা হাসপাতালের পরিস্থার পরিচ্ছন্নতার ও প্রশ্ন তোলেন। তাই তারা হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সর প.প. কর্মকর্তা রোগিদের অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন আমাদের পুশ করা স্যালাইন দেওয়া হয়না। তাছাড়াও ডায়রিয়ার অন্যতম ঔষধই হচ্ছে খাবার স্যালাইন।
