আশাশুনিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখছেন ইউএনও মমতাজ বেগমআশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ প্রকল্প অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাৎ মমতাজ বেগম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাকের সিনিঃ জেলা ব্যাবস্থাপক (এসজিবিএল) রেজাউল হায়াত।মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন চৌধুরী, এসআই আউয়াল কবির, জেলা ব্যবস্থাপক (এসবিএল) হাওয়া খাতুন, জেলা ব্যবস্থাপক (সিইপি) হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সায়ফুল আলম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন লাইভলীহুড সিকিউরিটি প্রজেক্ট ম্যানেজার পলভক্ত মণ্ডল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি এম আল-ফারুক, উদ্যোক্তা হিমাংশু কুমার মণ্ডল ও রবিবউল ইসলাম প্রমুখ।

ইউএনডিপি’র আর্থিক কারিগরি ও সার্বিক সহযোগিতায়, রিপাবলিক অব কোরিয়ার আর্থিক সহায়তায়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির বাস্তবায়ন সহযোগিতায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।

//সচ্চিদানন্দদেসদয়/উপকূল বাংলাদেশ/আশাশুনি-সাতক্ষীরা/০৫০৫২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য