বাঁশখালীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
- ২৩:৩৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, চট্টগ্রাম জেলা, পূর্ব-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ২১৯
বাঁশখালী (চট্টগ্রাম) : তিনদিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে বৌদ্ধদের মহান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদাপিত হয়েছে। বাঁশখালীর ৬টি বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শান্তি শোভা যাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সহ বুদ্ধের জীবন ও কর্ম শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।জলদী ধর্মরত্ন বিহার, শীলকূপ জ্ঞানোদয় বিহার, সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহার, শীলকূপ চৈত্য বিহার, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার ও পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী দিবসে রোববার (৩ মে) শীলকূপ জ্ঞানোদয় বিহারে ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে বুদ্ধ পূর্ণিমা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান, সহকারী পুলিশ কমিশনার কামরুল হাসান পিপিএম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদারের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, এমপি’র একান্ত সচিব তাজুল ইসলাম, শিক্ষক সুব্রত বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, বঙ্গবন্ধু পরিষদ বাঁশখালী শাখার সভাপতি গিয়াস কামাল চৌধুরী, সাংবাদিক জোবাইর চৌধুরী, ইউপি সদস্য রিপন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, হিমেল বড়ুয়া বাপ্পা প্রমুখ।
পলাশ বড়ুয়ার সঞ্চালনে এ সময় প্রধান অতিথি বলেন, বৌদ্ধরা শান্তিপ্রিয় জাতি। তাদের উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে দেশ আজ অনেক বেশি স্বনির্ভর। তিনি বর্তমান আওয়ামীলীগ সরকার দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে বলে আহবান জানিয়ে বলেন এদেশের প্রতিটি কর্মকান্ডে বৌদ্ধ জাতির অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
//কল্যাণ বড়ুয়া মুক্তা/উপকূল বাংলাদেশ/বাঁশখালী-চট্টগ্রাম/০৩০৫২০১৫//
