স্বরূপকাঠিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
- ২৩:৪৫
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, তথ্য-প্রযুক্তি, পিরোজপুর জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ
- ১৮৩
স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে ঐ মেলার উদ্বোধন করেন ।
ইউএনও মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন চন্দ্র মন্ডল, ওসি মো. মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার, প্রধান শিক্ষক স্বপন দত্ত প্রমুখ।
মেলায় ১০ ইউনিয়ন, পৌর সভাসহ কম্পিউটার বিক্রেতা ও প্রশিক্ষকের পক্ষ থেকে ষ্টল করা হযেছে।
//মো.হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/২৯০৪২০১৫//
