খুলনায় ৪দিনের ওয়াস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ১৬:৪০
- উপকূল আজ, উপকূল সংবাদ, এনজিও, খুলনা জেলা, ঘটনাপ্রবাহ, পশ্চিম-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ২৬০
খুলনা : সুন্দরবন সংলগ্ন এলাকায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কার্যক্রমের (সিবিসিপিএম) আওতায় প্রকল্প কর্মীদের চার দিনের ওয়াস বিষয়ক সতেজীকরণ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণের গত ১৬-১৭ এপ্রিল, ২০১৫ প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। ১৮-১৯ এপ্রিল, ২০১৫ প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মূখ্য সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিসেফ-এর ওয়াস বিষয়ক বিভাগীয় প্রধান- মো: নাহিদ মাহমুদ এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার কাজি মফিজুর রহমান ও সহায়ক গোলাম মোস্তফা, মোর্শেদা খাতুন দিলারা।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সমাজভিত্তিক শিশুসুরক্ষা কার্যক্রমের ওয়াস এক্সপার্ট আলমগীর হোসেন মিরু।
প্রকল্প বাস্তবায়নে কমিউনিটি পর্যায়ে সকল জনগোষ্ঠীর বিশেষ করে কিশোর কিশোরীদের পরিবারের হাইজিন, স্যানিটেশন ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পের ফলাফলের স্থায়িত্বশীলতা অর্জনে কার্যকরী কৌশল প্রয়োগে সিবিসিপিএম প্রকল্পে কর্মরত কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দান’র লক্ষ্যে প্রশিক্ষণটির আয়োজন করা হয়।
উল্লেখ্য,২০১৪ সালে উক্ত প্রশিক্ষণটি প্রকল্প কর্মীরা গ্রহণ করে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন।
দাকোপ উপজেলার ০৯টি ইউনিয়নের ২৫টি শিশুবান্ধব জায়গার দায়িত্বপ্রাপ্ত ৬৪ জন কর্মী (নারী- ৩০জন, পুরুষ-৩৪ জন) ০২ ব্যাচে উক্ত সতেজীকরণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ১৯ এপ্রিল, ২০১৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তী ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা জামিল হাসান, প্রকল্প সমন্বয়ক কার্ত্তিক রায়, সহকারী প্রকল্প সমন্বয়ক শরিফুল বাসার এবং এ্যাডভোকেসী এন্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার।
//সংবাদ বিজ্ঞপ্তির/উপকূল বাংলাদেশ/১৯০৪২০১৫//
