দৌলতখানে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানদৌলতখান (ভোলা) : প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষা ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের লকে্ষ্যে ভোলার দৌলতখানে শিক্ষক, শিক্ষানুরাগী ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুব্রত কুমার শিকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন কান্টু, আইনুন নাহার বিনু, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর।

এ সময় অন্যান্যর মধ্যে সহকারী শিক্ষা কর্মকর্তা আল-মামুন, পৌর আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগ সভাপতি জিএস ভূট্রো তালুকদার, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুর রহমান ডাবলু, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিগণ, প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আলোচকরা প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধি, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করন, ঝড়ে পড়া রোধ ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন।

//মনিরুজ্জামান মহিন/ উপকূল বাংলাদেশ/দৌলতখান-ভোলা/১৫০৪২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য