মহেশখালীর মাতারবাড়ীতে মা সমাবেশ অনুষ্ঠিত
- ১৯:৫৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, কক্সবাজার জেলা, ঘটনাপ্রবাহ, পূর্ব-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ২১৫
মহেশখালী (কক্সবাজার) : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দিনব্যাপী মা সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকে বেসরকারী উন্নয়ন সংস্থা মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং পুস্টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মাতারবাড়ী ইউনিয়নের মনহাজীর পাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় গর্ভবর্তী মা-দের নিয়ে মা সমাবেশে মা ও শিশুদের বিনা মূল্য হিমোগ্লোবিন, সুপার পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্নয় করা সহ বিভিন্ন জনসচেতনতা মূলক অনুষ্টানের আয়োজন করা হয়। মাতারবাড়ীর (এসএমসিএমও) মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন।
বক্তব্য দেন মাতারবাড়ী এফপি আই অছিউর রহমান লিটন, এফ ডাব্লিউ সোলতানা বেগম, মাতারবাড়ী এ এ্ইচ আই মোঃ মাহাফুজুল হক, পার্টনার্সইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) আই এইচ এন্ড এন এ্ইচ এমওয়াইসি প্রকল্পের চকরিয়া ও মহেশখালীর এফসি একে এম শহিদুল হক জনি, স্থানীয় এমইউপি হাসিনা বেগম, বড় মহেশখালী ইউ এফ মুসলেম উদ্দিন, ছোট মহেশখালীর আব্দুল করিম, কালারছড়ার মোঃ ইব্রাহিম, হোয়ানক শিখারানী মাতারবাড়ীর টগর রানী, সিএইচসিপি রুমি দে, এইচ এ আজিজুর রহমান, মনিকা বেগম প্রমূখ।
সমাবেশে ৭১ জন মা ও শিশুকে বিনামূল্য সেবা প্রদান করা হয়।
// এম বশিরউল্লাহ/উপকূল বাংলাদেশ/মহেশখালী-কক্সবাজার/০৭০৪২০১৫//
