ভোলায় শিশুর প্রতি সহিংসতা নিরসনে সভা
- ০০:০৭
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ২০৯
ভোলা : ‘‘আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। আগামী দিনে শিশু বাসযোগ্য করে তোলার জন্য শিশুদের জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। আর শিশুদের জন্য বিনিয়োগ উৎকৃষ্ট বিনিয়োগ, তাই শিশুদের ভবিষতের স্বার্থে শিশুদের প্রতি বিনিয়োগ বাড়াতে হবে।’’
রোববার (২২ মার্চ) ভোলায় শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরন ও প্রচারনা সভা বক্তারা এ আহবান জানান।
সকালে জেলা প্রশাসকের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অপরাজেয়-বাংলাদেশ এর আয়োজনে “ন্যাশনাল ইনিসিয়েটিভ টু ইন্ড ভায়োলেন্স চিলড্রেন” সহযোগিতায় সার্ক ডেভলপমেন্ট ফান্ড এর অর্থয়নকারীর সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুস সহ আরো অনেকে।
সভায় বক্তব্য দেন প্রবীন সাংবাদিক এম এ তাহের, অধ্যক্ষ এম ফারুকুর রহমান, বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম, কাচিয়া ইউনিয়ানের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব, উত্তর দিঘলদী ইউনিয়ানের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, বাপ্তা ইউনিয়ানের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ভোলা থানার (ওসি তদন্ত) কমলেশ হালদার, সাংবাদিক আদিল হোসেন তপু প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অপরাজেয়-বাংলাদেশ এর বরিশাল বিভাগের কো-অর্ডিনেটর ফেরদৌস সুলতানা।
অনুষ্ঠানে প্রধান জেলা প্রশাসক মো: সেলিম রেজা বলেন, ভোলায় শিশুদের সকল স্বার্থ রক্ষা করার জন্য ইতিমধ্যে ভোলাকে শিশু বান্ধব জেলা হিসাবে ঘোষনা করা হয়েছে। তাই শিশুদের সকল স্বার্থ রক্ষা করার জন্য সবাইকে এক যোগে শিশুদের জন্য কাজ করার আহবান জানান।
এসময় সুশীল সমাজের নেতৃবিন্দরা জানান এই ধরনের সভা শুধু ভোলা শহরে করার পাশাপাশি প্রতন্ত্য অঞ্চলে শিশু এবং অভিবাবকদের নিয়ে করারজন্য অপরাজেয়-বাংলাদেশ প্রতি অনুরোধ জানান।
//আদিল হোসেন তপু/উপকূল বাংলাদেশ/ভোলা/২২০৩২০১৫//
