বটিয়াঘাটায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হল

বটিয়াঘাটায় ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানবটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটা উপজেলার সর্বত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ঘটাতে দু’দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার (২১ মার্চ) বিকেলে শেষ হয়েছে।বটিয়াঘাটা কলেজ ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুখ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান বুলু রাণী রায়, ডাঃ সুশান্ত কুমার রায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মামুন আল ফারুখ, অধ্যক্ষ অমিতেষ দাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার আফরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার  স্বপন কুমার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সমবায় অফিসার জাহীদুল ইসলাম, প্রথমিক শিক্ষা অফিসার সুধা রাণী দাস, প্রধান শিক্ষক অনিল মন্ডল, সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, রিংটন মন্ডল, জহীর রায়হান লালন, শাহীন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক এসএম ফরিদ রানা।

ডিজিটাল মেলায় ১৬টি স্টল স্থান পায়। এরমধ্যে হৃদয় কম্পিউটার ট্রেনিং সেন্টার, মহুয়া কম্পিউটার, বটিয়াঘাটা কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়, জলমা চক্রখালী স্কুল, ডেউয়াতলা স্কুলের স্টল উল্লেখযোগ্য।

শুক্রবার (২০ মার্চ) ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।

//আব্দুল হামিদ/ উপকূল বাংলাদেশ/বটিয়াঘাটা-খুলনা/২১০৩২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য