বটিয়াঘাটায় ২দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
- ১৮:৪৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, ঘটনাপ্রবাহ, তথ্য-প্রযুক্তি, পশ্চিম-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ১৮৬
বটিয়াঘাটা (খুলনা) : ‘‘বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। ডিজিটাল মানেই গোটা পৃথিবী হাতের মুঠোয় নিয়ে আসা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ঘটাতে এবং এর ব্যবহার সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজেই আন্তরিক ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ‘’শুক্রবার (২০ মার্চ) বিকেলে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন কালে জাতীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে দু’দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, ওসি মাহাতাব উদ্দিন, অধ্যক্ষ অমিতেষ দাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল।
অন্যান্যের মধ্যে ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মামুন আল ফারুখ, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার আফরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার স্বপন কুমার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সমবায় অফিসার জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সুধা রাণী দাস, প্রধান শিক্ষক অনিল মন্ডল, সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, রিংটন মন্ডল, জহীর রায়হান প্রমুখ।
মেলায় হৃদয় কম্পিউটার ট্রেনিং সেন্টার, মহুয়া কম্পিউটার, বটিয়াঘাটা কলেজ, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জলমা চক্রখালী স্কুল, ডেউয়াতলা স্কুল সহ ১৬টি ষ্টল অংশ নেয়। আজ শনিবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।
//আব্দুল হামিদ/ উপকূল বাংলাদেশ/বটিয়াঘাটা-খুলনা/২০০৩২০১৫//
