পাইকগাছায় দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

পাইকগাছায় ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানপাইকগাছা (খুলনা) : পাইকগাছায় সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে ২দিন ব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী” মেলার উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৮ মার্চ) সকালে শহীদ মিনার চত্ত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অবঃ অধ্যাপক জামাত আলী।

সহকারী শিক্ষা অফিসার সোভা রায়ের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক কল্যান ব্রত ঘোষ, অপু মন্ডল, রহিমা আক্তার স্বপ্না, শিক্ষার্থী জিনিয়া সুলতানা ও অর্পিতা দেবনাথ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

//প্রকাশ ঘোষ বিধান/উপকূল বাংলাদেশ/পাইকগাছা-খুলনা/১৮০৩২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য