ভোলায় হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের অভিষেক
- ০০:৩৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, ভোলা জেলা, মধ্য-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা
- ২২২
ভোলা : বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন ভোলা জেলা অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ ভোলা সদর রোডে চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হাসান বাবুল, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, আরাফাতুর রহমান রাহাত।
সভায় নবনির্বাচিত জেলা কমিটিকে ফুলের শুভেচ্ছা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সভায় স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা সহ পে-স্কেল প্রদানের জোরদাবী জানানো হয়।
//আদিল হোসেন তপু/উপকূল বাংলাদেশ/ভোলা/১৭০৩২০১৫//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
