ভোলায় জিওবি-ইউনিসেফ স্যানিটেশন প্রকল্পের সভা
- ১৮:৪৬
- অসুখ বিসুখ, উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, জীবনধারা, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সভা-সেমিনার-কর্মশালা
- ২২৩
ভোলা : স্থানীয় জনগনের মাঝে স্থায়িত্বশীল উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্য অভ্যাসের উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে ভোলায় শুরু হয়েছে জিওবি-ইউনিসেফ কমিউনিটি এ্যাপ্রোচ টু টোটাল স্যানিটেশন প্রকল্প।
সোমবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলসায়তনে এই প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, সিভিল সার্জেন মো:ফরিদ আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ আহমেদ, পরিবার পরিকল্পনা জেলার পরিচালক আবুর কলাম আজাদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম, জেলা প্রথমিক শিক্ষা অফিসার সায়েদুজ্জামানম, ইউসিসেফের প্রেগাম অফিসার মো: ফোরকান হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনালের এডভাইজার মো: জিল্লুর রহমান সহআরো অনেকে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সহোযগী সংস্থা ঢাকা আহসানিয়া মিশন ওয়াটার স্যানিটেশন ও হাইজিন (ওয়াস) প্রকল্পটি ভোলা সদরেররাজাপুর ইউনিয়ান, ধনিয়া, পশ্চিম ইলিশা ও শিবপুর ইউনিয়ানে কাজ করবে বলে জানান হয়। প্রকল্পের মেয়াদ কাল হচ্ছে ১৬ মাস।
এসময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকসহ আরো অনেকে সভায় উপস্থিত ছিলেন।
//আদিল হোসেন তপু/ উপকূল বাংলাদেশ/ভোলা/১৬০৩২০১৫//
