গণতন্ত্র সুরক্ষায় কাজ করবে কমিউনিটি রেডিও : তথ্যমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুভোলা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে দেশে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করছে। তাই গণতন্ত্র বাচাতে হলে দাবনের বিরুদ্ধে মানবের বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই দেশে শান্তি বজায় আসবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন ব্রজমোহন টাউন হল মিলনায়তনে ‘‘বঙ্গোপসাগরে ক্ষুদ্র মৎস্যজীবীদের নিরাপত্তা ও বিচ্ছিন্ন দ্বীপবাসীর সুরক্ষায় তথ্য প্রযুক্তি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য তিনি এ কথা বলেন। দ্বীপ জেলা ভোলায় প্রথম ও দেশের ১৫তম কমিউনিটি মেঘনা’র উদ্বোধন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় যোগদানের আগে মন্ত্রী নিজের কণ্ঠ দিয়ে রেডিও মেঘনা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা দেশকে পাকিস্তান বাতানে গনতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাই গনগন্ত্র রক্ষায় জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, কিছু মহল সংলাপ ও নির্বাচনের জন্য তদরিব করছে, তারা কোন পক্ষে কাজ করছে?  তবে দেশেল যতদিন পর্যন্ত সন্ত্রাস-নাশকতা, হত্যা বন্ধ না হতে ততদিন পর্যন্ত কোন সংলাপ নয়।

তথ্যমন্ত্রী হাসানুর হক ইনু বলেন, বাংলাদেশ বলিষ্ঠ পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু দেশের এ এগিয়ে যাওয়ার পথে আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদী ও নাশকতারীরা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের এবং দর্গম এলাকার প্রান্তি জনগোষ্ঠীকে ক্ষমতায়নের জন্য প্রচার ও সামাজিত বৈষম্য দুর করতে প্রধানমন্ত্রী নিদের্শ কমিউনিটি রেডিও স্থাপন করা হচ্ছে। এর মধ্যেদিয়ে মানুষ বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক তথ্য সেবা পাবে, তথ্যের সাথেও পরিচয় ঘটবে। একই সাথে বিভিন্ন আধুনিক তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেণ, আধুনিকতা ও তথ্য প্রযুক্তির সাথে রেডিও মেঘনা পরিচয় করিয়ে দেবে। এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, সামাজিক বিষয়য়াদি ও অভিজ্ঞতার বিনিময়ও ঘটবে। পাওয়া যাবে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড ও পরিচিতি। কমিউনিটি রেডিও প্রত্যান্ত এলাকার ঐতিয্য সংস্কৃতি জানা যাবে। কমিউনিটি রেডিও স্থাপন দেশের গনতন্ত্র প্রচারের জন্য একটি বিরাট পদক্ষেপ।

রেডিও মেঘনা দেশের কুসংস্কার থেকে, বৈষম্য থেকে এবং উপমন্ডাগত থেকে সর্বপরি মিথ্যাচার ও ইতহাস বিকৃতি থেকে দেশের জনগনকে আলোর পথে, গনতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে নিকে ভূমিকা পালন করবে।
কউিনিটি রেডিও মানুষের সহযোদ্ধা ও সহকর্মী যারা উন্নয়ন, শান্তি সমৃদ্ধির পথে সকালে পাশে বলেও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ে উপ-মন্ত্রী ভোলা-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল-ইসলাম জ্যাকব, তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমেদ, পল্লি কর্ম ফাইন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আ: করিম, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য ড, আক্রাম উদ্দিন চৌধূরী, কোস্টট্রাস্ট নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধূরীসহ জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চরফ্যাসন ব্রজমোহন টাউন হল মিলনায়তনে বঙ্গোপসাগরে ক্ষুদ্র মৎস্যজীবীদের নিরাপত্তা ও বিচ্ছিন্ন দ্বীপবাসীর সুরক্ষায় তথ্য প্রযুক্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তথ্য মন্ত্রী।

//ছোটন সাহা/উপকূল বাংলাদেশ/ভোলা/১৮০২২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য