কমিউনিটি রেডিও মেঘনা আসছে ১৮ ফেব্রুয়ারি

রেডিও মেঘনার লোগোভোলা : ‘উপকূলের কন্ঠস্বর’ এই স্লোগান সামনে রেখে ভোলার চরফ্যাশনে ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সম্প্রচারে যাচ্ছে দেশের ১৫তম কমিউনিটি রেডিও মেঘনা। দ্বীপ জেলা ভোলায় প্রথমবারের মতো স্থাপিত এ  রেডিও অবহেলিত মানুষের পাশে থাকবে।

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু রেডিও মেঘনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে আরও থাকবেন ভোলা-৪ আসনের এমপি বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমেদসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রেডিও মেঘনার উদ্বোধন উপলক্ষৈ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার চরফ্যাশনের কুলসুমবাগে কোস্টট্রাস্ট কার্যলয়ে ‘রেডিও মেঘনার আত্মপ্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কোস্টট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, গ্রামীন জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে দেশের ১৫ তম কমিউনিটি রেডিও মেঘনা’র আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এর মাধ্যেমে বঙ্গোবসাগরে সম্পদ আহরন ও গভীর সমুদ্রে মৎস আহরনকারী ক্ষুদ্র মৎস্যজীবী ও বিচ্ছিন্ন ক্ষুদ্র দ্বীপবাসীর সুরক্ষা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করবে রেডিও মেঘনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট রেডিও মেঘনা পরিচালনা করবে। ইতিমধ্যে স্টেশন স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর থেকে ৭ দিন পরীক্ষামূলক সম্প্রচারে থাকবে রেডিও মেঘনা। স্টেশন থেকে চারদিকে প্রায় ১৭ কিলোমিটার আওতায় শ্রোতারা এফ এম ৯৮ দশমিক ৪ মিটার ব্যান্ডে এ রেডিওর অনুষ্ঠান শুনতে পাবেন।

কোস্টটাস্ট এর সহকারী পরিচালক বরকত উল্লাহ মারুফ বলেন, দেশের উপকূল অঞ্চলে আরো বেশ কয়েকটি কমিউনিটি রেডিও থাকলেও ভোলাসহ মধ্য উপকূলের দ্বীপঞ্চলে এটি প্রথম কমিউনিটি রেডিও। এই স্টেশন স্থাপনের ফলে বিচ্ছিন্ন এলাকার লোকজন উপকৃত হবে। এই রেডিওর মাধ্যমে দুযোর্গকালে সঠিক তথ্য পেয়ে নিজেদের নিরাপদ রাখতে পারবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, চাষাবাদ, বাসস্থান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, উন্নয়নসহনানা বিষয়ে সচেতন কররা উদ্যোগ নেয়া হবে।

তিনি জানান, রেডিও মেঘনা’র মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশের ক্ষেত্রে চরফ্যাসন উপজেলাসহ সম্পচার এলাকার মানুষেরা তাদের কথা বলার সুযোগ পাবেন। এই এলাকার মানুষরাই বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করে তারাই বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করবে। এখানকার বিভিন্ন সমস্য ও সম্ভাবনার কথা নিজেরাই রেডিও স্টেশনে এসে তুলে ধরবে। ধীরে ধীরে এই রেডিও উপকূল মানুষের কন্ঠস্বর হয়ে উঠবে এটাই আমরা আশা রাখি।

তিনি আরো বলেন, উদ্বোধন হওয়ার পর থেকে আমারা সীমিত পরিসরে কিছু অনুষ্ঠান পরিবেশন করবো। ইউনিট নিয়ে পুরোদমে বৃহৎ পরিসরে কাজ শুরু করতে আরো কিছুটা সময় লাগবে।

সংবাদ মম্মেলনে জানানো হয়, ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে চরফ্যাসনের কুলসুমবাগে কোস্টট্রাস্ট এর কার্যলয়ে রেডিও মেঘনা’র স্টেশনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজের কণ্ঠ দিয়ে রেডিও মেঘনা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি চরফ্যাসন বজ্র গোপাল টাউন হলে “বঙ্গোপসাগরে ক্ষুদ্র মৎসজীবীদের নিরাপত্তা ও বিচ্ছিন্ন দ্বীপবাসীর সুরক্ষায় তথ্য প্রযুক্তি : রেডিও মেঘনার শুভ উদ্বোধন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথি হিসাবে থাকবেন, তথ্য মন্ত্রনালয়ের সচিব মরতুজা আহমেদ,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (সাবেক মুখ্য সচিব) মো: অব্দুল করিম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ আ’লীগের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী, ভোলা জেলা প্রশাসক মো: সেলিম রেজা, পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবীর, বেসরকারি সংস্থা ভয়েস-এর নির্বাহী পরিচালক স্বপন মাহামুদসহ আরো অনেকে।

//আদিল হোসেন তপু/উপকূল বাংলাদেশ/ভোলা/১৬০২২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য