ভোলায় ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
- ২৩:৩২
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, তথ্য-প্রযুক্তি, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ১৮৫
ভোলা : নতুন প্রজম্মের মাঝে ডিজিটাল তথ্য সেবা পৌছে দেয়ার লক্ষ্যে ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শহরের ওবায়দুল হক কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: গাউস।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, মো: দাউদ মিয়া, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুদ্দিন শাহিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মো: সেলিম রেজা। উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এ্যাড. নজরুল হক অনু।
মেলায় আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সরকারী বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা প্রশাসনের ১৬টি স্টল বসেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভোলার সংগীত অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ স্বাথী করঞ্জাই, রেহানা ফেরদৌস, তালহা তালুকদার বাধন, তৃষা ভাওয়াল তিথী, বৃষ্টি নাগ, আখি দে, ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) কমলেশ দে সংগীত পরিবেশন করেন। এদের গানে দর্শক শ্রোতারা ছিলেন মুদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় দর্শনার্থীদের উপছে পড়া ভিড় ছিলো। শহর ও এর আশেপাশের হাজার মানুষ মেলায় দেখতে আসে। মেলায় গত বছরের ন্যায় এ বছরও ভোলা মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি কলেজ এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় সার্ভিস চালু করে।
প্রতিদিন বিকাল থেকে রাত পর্যান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আগামী ১২ ফ্রেব্রুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।
//ছোটন সাহা/উপকূল বাংলাদেশ/ভোলা/১০০২২০১৫//
