পাইকগাছায় বনবিবির উদ্যোগে সুন্দরবন দিবসের প্রস্তুতি
পাইকগাছা (খুলনা) : আগামী ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে সুন্দরবন ও পরিবেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ পাইকগাছা উপজেলার শাখার আহবায়ক রবীন্দ্র নাথ রায়।
আলোচনায় অংশ নেন বনবিবি’র সাধারণ সম্পাদক প্রানকৃষ্ণ দাশ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক পঞ্চানন সানা, সাংবাদিক আহম্মদ আলী বাচা, আশিষ রায় চৌধুরী মিন্টু, এস হেলাল উদ্দীন, আবুল হাসেম, আ’লীগ নেতা সুশীল কুমার সানা, অনুপ কুমার ঘোষ প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তারা বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন বিশ্ব ঐতিহ্য। সুন্দরবনের সুরক্ষা, জীব বৈচিত্র সংরক্ষন, মনুষ্য সৃষ্টি দুর্যোগ ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় করণীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান।
//প্রকাশ ঘোষ বিধান/ উপকূল বাংলাদেশ/পাইকগাছা-খুলনা/০৯০২২০১৫//
