কমলনগরে গলদা চিংড়ি নার্সারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ

প্রশিক্ষণের একটি অধিবেশনকমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গলদা চিংড়ি নার্সারি ব্যবস্থাপনাবিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় উপজেলা মৎস্য দপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষক ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ, কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন ও ক্ষেত্র সহকারি মো. আকিদুর রহমান।

২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হওয়া তিন দিনের ওই প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন মৎস্যজীবী অংশ নেন।

//বেলাল হোসেন জুয়েল/ উপকূল বাংলাদেশ/কমলনগর-লক্ষ্মীপুর/২২০১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য