তথ্যপ্রযুক্তিতে যুক্ত হল মনপুরার দুই শিক্ষা প্রতিষ্ঠান

মনপুরায় মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানমনপুরা (ভোলা) : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ও মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া পাঠদান উদ্বোধন করা হয়।

১৯ জানুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী উদ্বোধন করেন।

এ সময় মাল্টিমিডিয়া পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করে হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন চন্দ্র হাওলাদার। উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার টিপু সুলতান খান, হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাস, হাজীর হাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আমিমুল ইহসান জসিম, চরফৈজুদ্দিন ফকির হাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাহাব উদ্দিন।

এই পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করালে আধুনিক ও প্রযুক্তিগত বাস্তবমুখী শিক্ষার প্রসার ঘটবে বলে মনে করে হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

//আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল/উপকূল বাংলাদেশ/মনপুরা-ভোলা/১৯০১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য