স্বরূপকাঠিতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলনে অতিথিবর্গস্বরূপকাঠি (পিরোজপুর) : বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) স্বরূপকাঠি উপজেলা পশ্চিম অঞ্চল শাখার ত্রি বার্ষিক সম্মেলন শুক্রবার(১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্ভোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কেন্দ্রিয় কমিটির সভাপতি এ কে এম আউয়াল সিদ্দিকী।

সংগঠনের পশ্চিম অঞ্চল শাখার সভাপতি নির্ম্মল চন্দ্র ঢালীর সভাপতিত্বে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বিলকিস জামান,কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম,বরিশাল বিভাগীয় কমিটির সহ সভাপতি মো. হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক,পিরোজপু জেলা কমিটির সভাপতি অমল চন্দ্র মন্ডল,স্থানীয় শিক্ষক নেতা প্রধান শিক্ষক মো. ফজলুল হক ,সহকারি শিক্ষক মো.গোলম রব্বানী শাহিন  ও মো. হাসানুল ইমাম প্রমুখ।

//মো. হালিমুর রহমান শাহিন/ উপকূল বাংলাদেশ/স্বরূপকাঠি-পিরোজপুর/১৬০১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য