কমলনগরে ভূমি কর্মকর্তা-কর্মচারিরা আর দুর্নীতি করবেন না

ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সভাকমলনগর (লক্ষ্মীপুর) : ভূমি সংক্রান্ত সব ধরনের কাজে ঘুষ গ্রহণ থেকে বিরত থাকা ও জনগণকে হয়রানি না করাসহ কোনো রকম দুর্নীতি না করার অঙ্গীকার করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ভূমি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি, সেবামূলক ও দুর্নীতিমুক্ত করার লক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় তারা এ অঙ্গীকার করনে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম টিপু সুলতান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল আওয়াল, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফরুকী, উপজেলা আ.লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. সফিক উদ্দিনসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

সভায় বর্তমান ভূমি ব্যবস্থাপনায় প্রচলিত দুর্নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতে কোনো রকম দুর্নীতি না করার অঙ্গীকার করেন।

//বেলাল হোসেন জুয়েল/ উপকূল বাংলাদেশ/কমলনগর-লক্ষ্মীপুর/০৬০১২০১৫//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য