কলাপাড়া সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচন সম্পন্ন
- ২১:৫৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, পটুয়াখালী জেলা, মধ্য-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা, সর্বশেষ
- ২০০
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন সিকদারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারন সভার উদ্বোধন করেন সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথি’র বক্তব্য দেন কলাপাড়া পৌর সভার মেয়র এসএম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, বরিশাল হকার্স সমিতির সভাপতি মাজাহারুল ইসলাম বাদল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল আলম, রফিক বিশ্বাস, বশির উদ্দিন বিশ্বাস , নাসির তালুকদার, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার, নান্টু হাওলাদার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মো. করে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাখন লাল বিশ্বাস, মো. নান্টু হাওলাদার , সহ-সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো. ফিরোজ তালুকদার ,প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম হাওলাদার, সদস্য মো. সালাম হাওলাদার।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু ও বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
//মিলন কর্মকার রাজু/উপকূল বাংলাদেশ/কলাপাড়া-পটুয়াখালী/০৫০১২০১৫//
