ঝালকাঠিতে নারীর প্রতি সহিংসতা রোধে র‌্যালি

ঝালকাঠিতে নারীর প্রতি সহিংসতা রোধে র‌্যালীঝালকাঠি : ঝালকাঠিতে নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা রোধ এবং নারীর সার্বিক উন্নয়নে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঝালকাঠি পৌরসভার ‘জেন্ডার অ্যাকশন প্লান’ কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌরসভা প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী নারী, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

পরে পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে পৌরমেয়র আফজাল হোসেন রানা, পৌরসভার সচিব শাহীন আখতার এবং টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও পৌরসভার নগর সমন্বয় কমিটির সদস্য হেমায়েত উদ্দিন হিমু বক্তৃতা করেন।

//মো. আতিকুর রহমান/ উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/৩০১২২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য