ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির কমিটি
- ০০:২২
- উপকূল আজ, উপকূল সংবাদ, গণমাধ্যম, ঝালকাঠি জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ১৯৮
ঝালকাঠি : ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হেমায়েত উদ্দিন হিমুকে (বিটিভি) সভাপতি ও দুলাল সাহাকে (যমুনা টিভি) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) টাউন হলস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এক বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- শ্যামল চন্দ্র সরকার (এটিএন ও এটিএন নিউজ) ও মাসউদুল আলম (আরটিভি)কে সহ-সভাপতি, আজমির হোসেন তালুকদার (একুশে টিভি) ও আহসানুল কবীর মামুন (মোহনা টিভি) কে সহ-সাধারণ সম্পাদক, তরুণ সরকার (একাত্তর টিভি) কে কোষাধ্যক্ষ, জহিরুল ইসলাম জলিল (আরটিভি) কে দফতর সম্পাদক, এবং জিয়াউল হাসান পলাশ (চ্যানেল ২৪), কাজী খলিলুর রহমান (দিগন্ত টিভি), হুমায়ূন কবীর (বাংলাভিশন), শহীদুল আলম (গাজী টিভি), কাওসার হোসেন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), মঈনুল হক লিপু (চ্যানেল নাইন) ও মাসুম বিল্লাহ (মোহনা টিভি)কে সদস্য করা হয়েছে।
সমিতির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতি ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/২৯১২২০১৪/
