রাজাপুরে মানসিক প্রতিবন্ধি শিকলে বাঁধা!
- ০০:০৯
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঝালকাঠি জেলা, মধ্য-উপকূল, সর্বশেষ
- ৪২০
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে প্রতিবেশীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে শিকল দিয়ে বেধে রাখা হয়েছে। মানসিক প্রতিবন্ধি আল আমিন (২৪) রাজাপুর ডিগ্রি কলেজ পূর্ব গেট সংলগ্ন মৃতঃ আলী হোসেন হাওলাদার তৃতীয় সন্তান।
আল আমিনের বড় বোন খাদিজা জানান, গত ১ মাস পূর্ব থেকে মানসিক প্রতিবন্ধি হওয়ায় প্রতিবেশীদের ঘরে গিয়ে টিনের বেড়া ধাক্কা-ধাক্কি করলে তাকে তারা মারধর করত। এতে আল আমিনের পা ফুলে যায় এবং ঘাড় ব্যাথা হয়ে যায়। রাতে বাসায় ঘুমোতে পারে না। তাই আল আমিনকে নিরাপদ রাখার জন্য শিকল দিয়ে বেধে রাখা হয়েছে।
খাদিজা আরো জানান, আল আমিন ৭ বছর বয়স থেকে চরমোনাই মাদ্রাসায় থেকে পড়ালেখা করত। খুবই ধার্মিক হিসেবে ইবাদত-বন্দেগী করত। চরমোনাই এলাকার রাজারচর গ্রামে মৃতঃ মজিদ হাওলাদারের কন্যা স্বামী পরিত্যক্তা ১ পুত্র সন্তানের জননী নারগিসের সাথে ৪ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ২ বছরের মাথায় তাদের ১ টি পুত্র সন্তান জন্ম নেয়। নারগিস পরকিয়ায় জড়িয়ে পড়ে। তারপরে শ্বশুরালয়ে গেলে নারগিস তাকে থাকতে দিতনা এবং পুত্র সন্তানকেও আদর করতে দিত না। জোরাজুরি করলে তারা আল আমিনকে আটকে রেখে মারধর করে। তারপর থেকে আস্তে আস্তে ওর মানসিক অবস্থা বিপর্যস্ত হতে থাকে।
এরপর শ্বশুরালয়ের লোকজন আমাদের কাছে নিয়ে আসে। মাস খানেক ধরে আল আমিনের মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। প্রতিবেশীদের বাসার টিনের বেড়ায় ধাক্কা ধাক্কি করলে তারা মারপিট করায় শিকল দিয়ে বেধে আটকে রেখেছি। চিকিৎসার জন্য চারাখালীর ওঝা ইসা মাওলানার কাছে গেলে তিনি “১০ হাজার টাকা দিলে তদ্বির দিতে পারবেন” বলে আমাদের জানায়। রাজাপুর দারুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম ক্বারী বেলায়েত হোসেনের কাছে গেলে আল আমিনকে বলে “তুমি আল্লাহ ওয়ালা মানুষ, তোমার আবার কি চিকিৎসা করব।”
বাবা নেই, মা বৃদ্ধ, আমি (খাদিজা) স্বামী পরিত্যক্তা, ১ বোন শ্রমজীবী স্বামীর সংসার করে, ছোট ভাই ফুটপাতে দোকান দিয়ে ব্যবসা করে। নিজেদের খেয়ে থাকাই কষ্ট, চিবকিৎসা করাব কিভাবে বলে কেঁেদ কেঁদে আরো বলেন কি করব ভাই তো, তাই আমি যতদূর পারি দেখাশোনা করি। মানসিক প্রতিবন্ধি আল আমিনের কাছে তার প্রতিক্রিয়া জানার জন্য কেমন আছো জিজ্ঞাসা করলে আল আমিন বলে, ভালো নেই, বউ নেই।
ঝালকাঠি প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক আজমির হোসেন তালুকদার বলেন, মানসিক প্রতিবন্ধিদের আটকে রেখে চিকিৎসার বিকল্প নেই। তবে ওর মানসিক প্রতিবন্ধিতার সুযোগে যারা মারধর করেছে তারা অমানবিক কাজ করেছে।
// মো.আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/২৯১২২০১৪//
