সরকারের সফলতা ও উন্নয়ন, কমলনগরে সভা

সরকারের প্রতীকলক্ষ্মীপুর (দক্ষিণ) : লক্ষ্মীপুরের কমলনগরে বর্তমান সরকারের সফলতা ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস ওই সভার আয়োজন করে। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারের সফলতা ও ভিশন-২০২১ বিষয়ক এক র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লা আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সল আহাম্মদ রতন, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জামাল উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দুলাল ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

//বেলাল হোসেন জুয়েল/উপকূল বাংলাদেশ/কমলনগর-লক্ষ্মীপুর/২২১২২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য