বাগেরহাটে এনজিও ওয়েব পোর্টাল উদ্বোধন
- ১২:৫২
- উপকূল আজ, উপকূল সংবাদ, এনজিও, ঘটনাপ্রবাহ, তথ্য-প্রযুক্তি, পশ্চিম-উপকূল, বাগেরহাট জেলা, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৩০
রামপাল (বাগেরহাট) : বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে চালু হল জেলা এনজিও ওয়েব পোর্টাল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর যাত্রা শুরু হয়। পোর্টালটির শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ।জেলায় কর্মরত সকল বেসরকারি উন্নয়ন সংগঠনের কার্য্যক্রম জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া, তাদের সকল কর্মকান্ড সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হল। উদ্যোক্তারা আশা করছেন, এর মধ্যদিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মান লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবে।
পোর্টালটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক মু. শুকুর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আরিফ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার এএসএম এহতেশামুল হক, সহকারী কমিশনার(ভূমি) রফিকুল হাসান, নির্বাহী ম্যজিস্ট্রেট পূরবী গোলদার, পিযুষ চন্দ্র দে, মোস্তফা মনোয়ার,সহকারী কমিশনার শেখ মহিউদ্দিন, মাধবী রায়, ফৌজিয়া নাজনীন,খাতুন-এ-জান্নাত, সিডিপি’র এসএম ইকবাল হোসেন বিপ্লব, ব্রাকের মারুফ পারভেজ, কারিতাসের হারুন গাজী প্রমুখ।
//সবুর রানা/উপকূল বাংলাদেশ/রামপাল-বাগেরহাট/১৯১২২০১৪//
