১১ বছরের কিশোর সাকিবের মহানুভবতা!
- ২০:৩০
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, নারী ও শিশু, ফিচার, ভোলা জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ
- ২৭২
দৌলতখান (ভোলা) : মোঃ সাকিব, বয়স মাত্র ১১ বছর। দৌলতখান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য পিএসসি পরিক্ষা শেষ করেছে। এই পৃথিবীর নানা লালসা তাকে গ্রাস করতে পারেনি এখনো। ক্রিকেট এবং বাবা আবুল কালামের কিনে দেয়া ছোট সাইকেলটির প্রতিই তার সব ভালোবাসা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্কুল থেকে বাসায় ফেরার পথে পশু হাসাপাতাল রোডের চরশুভী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে ফাকা রাস্তায় অনেক গুলো টাকা পড়ে থাকতে দেখে সাকিব। সাইকেল থেকে নেমে টাকাগুলো কুড়িয়ে নিয়ে এগিয়ে যায় লাহাড়ি জঙ্গল মোড়ের কাছে এবং পথিমধ্যে দেখা সবাইকে জিজ্ঞেস করে কারো টাকা হারিয়েছে কি না। এরপর কেউই যখন টাকা হারানোর কথা স্বীকার করনি তখন কান্নায় ভেঙে পড়ে শিশুটি। তার ধারণা পরকালে টাকার মালিক তাকে ছাড়বে না!
ঘড়িতে সময় তখন দুপুর ১২ টা। এরই মধ্যে সন্ধান মিলে টাকা হারিয়ে এক মহিলা রাস্তায় পড়ে কাঁদছেন। পর্যাপ্ত প্রমান নিয়ে স্থানীয় জনতা মহিলার হাতে তুলে দেয় কুড়িয়ে পাওয়া ১২ হাজার টাকা। কান্না জড়িত কন্ঠে ওই মহিলা জানান, স্বামীকে রিক্সা কিনে দিতে একটি এনজিও থেকে লোন নিয়ে বাড়ি ফেরার পথে টাকাগুলো হারিয়ে ফেলেন তিনি। এই টাকা না পাওয়া গেলে স্বামী তাকে তালাক দিয়ে দিত।
শিশু সাকিবের ছোট্র এই মহানুভবতাই বাচিয়ে দিয়েছে দরিদ্র রিক্সা চালকের সংসার। যা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিকে সাকিবের বড় ভাই জসিম বলেন, অনেকেই মিথ্যা প্রামান দিয়ে আমার ভাইর কাছ থেকে টাকা নিয়ে যেতে চেয়েছিল। সে কাউকে ঐ টাকা দেয়নি। এমন কি ঐ মহিলা ৫শ টাকা দিতে চাইলেও সে টাকা নিতে রাজি হয়নি। আমি আমার ভাইকে নিয়ে অনেক গর্বিত।
এদিকে তথ্যটি জেনে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটির মহানুভবতায় আমি মুগ্ধ। আমি তাকে পুরস্কৃত করব।
//মনিরুজ্জামান মহিন/ উপকূল বাংলাদেশ/দৌলতখান-ভোলা/১৮১২২০১৪//
