দেড়যুগ পর ঝালকাঠি ছাত্রসমাজের সম্মেলন

ঝালকাঠিতে ছাত্রসমাজের সম্মেলনঝালকাঠি : দীর্ঘ দেড় যুগ (১৮ বছর) পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠি জেলা জাতীয় ছাত্রসমাজের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আশরাফুর রহমান শাকিলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক ও আখি আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঝালকাঠি আইনজীবী সমিতি মিলনায়তনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি অবরোধ করে সাধারণ সম্পাদক পদবঞ্চিত নেতার সমর্থকরা। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোঃ ইফতেখার আহসান হাসান। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।

বক্তব্য দেন ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সুলতান জিসান উদ্দিন প্রধান, মোসারফ হোসেন, প্রচার সম্পাদক শরীফ মুহিত মুনিম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালাউদ্দিন বাবু, যুগ্ম সাহিত্য সম্পাদক নুর মোহাম্মদ, জেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, এ্যাডভোকেট আঃ আলিম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নান্নু,  জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, পৌর প্যানেল মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করীম জাকির, ছাত্রসমাজের নলছিটি উপজেলা সভাপতি মোঃ সোহেল, জেলা কৃষকপার্টির সদস্য সচিব হৃষিকেশ বৌদ্দ, জেলা ছাত্রসমাজের নেতা জুয়েল আহমেদ, আখি আক্তার, মাহবুব সৈকত প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রসমাজের বিদায়ী আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন, সুপার ৩ কমিটি দেয়া হয়েছে। এদেরকে আগামী ১৫ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, মরহুম জুলফিকার আলী এমপি থাকাকালীন ১৯৯৬ সালে সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রসমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/১৩১২২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য