যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা
- ১৮:৩৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, এনজিও, নারী ও শিশু, বরগুনা জেলা, মধ্য-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা
- ৩৬৯
বরগুনা : দুর্যোগ ও ঝুঁকিপূর্ন এলকার মধ্যে বাংলাদেশের সর্ব দক্ষিনের জেলা বরগুনা অন্যতম। সিডর, আইলা ও মহাসেনের মতো প্রাকৃতিক দুর্যোগ অনবড়ত লেগেই থাকে এ জেলায়। আর এসব প্রাকৃতিক দুর্যোগের কারনে সব চেয়ে বেশী ঝুঁকির মধ্যে থাকে জেলার কিশোর-কিশোরীরা।
কিশোর-কিশোরীদের ঝুঁকিমুক্ত রাখার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সাউথ এশিয়ান পার্টানারশীপ (স্যাপ) বাংলাদেশ বরগুনা পৌরসভাসহ সদর উপজেলার সাতটি ইউনিয়নে ২০১২ সালের মার্চ মাস থেকে কৈশর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রকল্পর নামে একটি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এরই ধারাবাহিকতায় উক্ত প্রকল্প বাস্তবায়ন কালীন সময়ে বিভিন্ন অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে সোমবার সকালে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কম্পেলেক্সে-এ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।
কৈশোর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রকল্পের ব্যবস্থাপক ডা. মোঃ মুনির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আলহাজ্ব ডাঃ মোঃ ইউনুস আলী, বরগুনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরগুনা সদর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, বরগুনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধি, অভিভাবক, এনজিও প্রতিনিধি ও কিশোর-কিশোরীসহ তিন শতাধিক লোক অংশ গ্রহন করেন।
//সুমন সিকদার/ উপকূল বাংলাদেশ/বরগুনা/০৮১২২০১৪//
