দাকোপে বিবাহ রেজিষ্ট্রেশন বিষয়ক সভা

দাকোপে বিবাহ রেজিষ্ট্রেশন বিষয়ক উ্বুদ্ধকরণ সভাদাকোপ (খুলনা) : দাকোপে বাল্য বিবাহ প্রতিরোধ ও হিন্দু বিবাহ নিবন্ধনে সামাজিক সচেতনতা এবং উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় চালনা এম এম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে।

দাকোপ উপজেলা হিন্দু বিবাহ রেজিষ্টার খুকু মনি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দাকোপের সহকারী কমিশনার ভূমি তাসমিন ফারহানা, দাকোপ থানার অফিসার ইনচার্জ আজিজুল হক, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, কালীনগর কলেজের অধ্যক্ষ দীবাকর মন্ডল।

বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, পুরোহিত গোপাল চন্দ্র মুখার্জি, ভোলানাথ শীল প্রমুখ।

সভায় প্রধান অতিথি বাল্য বিয়ে প্রতিরোধে কঠোর ভূমিকার পাশাপাশি রেজিষ্টারগন সরকার নির্ধারীত নির্দিষ্ট এলাকার বাইরে যাতে কোন কর্মকান্ড পরিচালনা করতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক প্রতিনিধিসহ উপজেলার ৯ টি ইউনিয়ন ও চালনা পৌরসভা এলাকার হিন্দু বিবাহ সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।

সভা পরিচালনা করেন চালনা পৌরসভার কাজি ইমদাদুল হক মিলন।

//আজগর হোসেন ছাব্বির/ উপকূল বাংলাদেশ/দাকোপ-খুলনা/০৭১২২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য