দাকোপে এ্যাডরা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ১৭:৪৬
- উপকূল আজ, উপকূল সংবাদ, খুলনা জেলা, পশ্চিম-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা
- ২৫৯
দাকোপ (খুলনা) : খুলনার দাকোপে বেসরকারি সংস্থা এ্যাডরা বাংলাদেশ বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি ও ভবিষৎত কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদের বিআর ডিবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সুইডিশ মিশন কনস্যুলার এ্যানডারস মালাম ষ্টিজেন, বিরগিট্টা রোসেন, পার বোলিং, এ্যাডরা বাংলাদেশ’র কর্মসূচী পরিচালক লুসিল সরকার, জরুরী কর্মকর্তা সিমসন হালদার, কান্ট্রি ডিরেক্টর লেন্ডারসন সান্তানা, প্রকল্প এলাকা সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, বাসুদেব রায়, দেবব্রত মন্ডল, মহিলা সদস্য ছাবিনা ইয়াসমিন, মনোয়ারা বেগম, প্রজেক্ট ম্যানেজার হারুন অর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে সুতারখালী ইউনিয়ন এবং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিধি এবং প্রকল্পের সুফলভোগীরা অংশ গ্রহন করেন।
//আজগর হোসেন ছাব্বির/উপকূল বাংলাদেশ/দাকোপ-খুলনা/০৫১২২০১৪//
