ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হল শরণখোলায়
শরণখোলা (বাগেরহাট) : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরণখোলা শাখা উদ্বোধন উপলক্ষে “ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য” শীর্ষক সেমিনার বুধবার (৩ ডিসেম্বর) শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী।
প্রবন্ধের উপর আলোচনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ডঃ আ.ছ.ম. তরিকুল ইসলাম ও আমতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর মোহাম্মদ আবদুল্লাহ।
সেমিনারে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সরকারী বাগেরহাট পিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার ও রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক ইসলামের বিধান অনুযায়ী আর্থ-সামাজিক সুবিচার কায়েমের প্রত্যয়ে শরীয়তের নীতিমালার ভিত্তিতে পরিচালিত ব্যাংক। শুধু উৎপাদন বৃদ্ধি নয়, আয়ের সুষম বন্টন নিশ্চিত করা ইসলামী ব্যাংকের আদর্শ। সম্পদ যেন শুধু মুষ্টিমেয় মানুষের মাঝেই আবর্তিত না হয়, সে উদ্দেশ্যে দরিদ্র, স্বল্পবিত্ত ও বিত্তহীনদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করা এবং তাদের অবস্থার উন্নয়ন করা ইসলামী ব্যাংকিং কার্যক্রমের অন্তর্ভুক্ত।
তিনি বলেন, ইসলামী ব্যাংক ব্যবস্থা ইতোমধ্যে প্রচলিত ব্যাংক-ব্যবস্থার প্রকৃত বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বৈশ্বিক আর্থিক সংকটে বিপর্যস্ত প্রচলিত অর্থায়ন পদ্ধতির যোগ্যতর বিকল্প হিসেবে ইসলামী অর্থায়ন শিল্প আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহীতা, নিয়মাচার, আইন-কানুন ও বিধি-বিধান পরিপালনের মাধম্যে বাংকিং কার্যক্রম পরিচালনা করে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত ও সমাদৃত হচ্ছে।
তিনি শরণখোলাবাসীকে ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং কার্যক্রম করতে আহবান জানান।
//শেখ মোহাম্মদ আলী/উপকূল বাংলাদেশ/শরণখোলা-বাগেরহাট/০৩১২২০১৪//
