সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন কমলনগরের ওসি

প্রতীকী চিত্রকমলনগর (লক্ষ্মীপুর) : আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন লক্ষ্মীপুরের কমলনগর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) কবির আহাম্মদ।

কমলনগর থানায় যোগদানের পর মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের মতবিনিময়কালে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে সংবাদ মাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। থানা ভবনের ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কমলনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মানিক, প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, সিনিয়র সহসভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি প্রভাষক বেলাল হোসেন জুয়েল, সহসভাপতি দৈনিক জনতা প্রতিনিধি ছাইফ উল্যাহ হেলাল, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি সানাউল্যাহ সানু, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছা কালিমুল্লা ও সদস্য দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ রাছেল পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

//বেলাল হোসেন জুয়েল/উপকূল বাংলাদেশ/কমলনগর-লক্ষ্মীপুর/০৩১২২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য