কমলনগরে আউটসোর্সিং প্রশিক্ষণার্থীরা সনদ পেলেন
- ২৩:০২
- উপকূল আজ, উপকূল সংবাদ, পূর্ব-উপকূল, লক্ষীপুর জেলা, সভা-সেমিনার-কর্মশালা, সর্বশেষ
- ২৪১
লক্ষ্মীপুর (দক্ষিণ) : লক্ষ্মীপুরের কমলনগরে ‘বাড়ি বসে বড়লোক হোন’ শ্লোগানে বেসিক অনলাইন আউট সোর্সিং প্রশিক্ষণপ্রাপ্ত অর্ধশতাধিক নারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
দুই দিনের প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল তাদের মাঝে এ সনদপত্র বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থ টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) যৌথভাবে ওই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, টিএমএসএস’র আঞ্চলিক সমন্বয়কারি শাকিল আহাম্মেদ, শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, সাংবাদিক মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল এবং প্রশিক্ষক মাহমুদুল হাসান পলাশ ও ইমরুল কায়েস প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৫১জন নারী অংশ নেন।
/বেলাল হোসেন জুয়েল/উপকূল বাংলাদেশ/কমলনগর-লক্ষ্মীপুর/০২১২২০১৪//
