কাউখালীতে আইনজীবীদের সঙ্গে মহিলা পরিষদের সভা

আইসজীবীদের সঙ্গে মহিলা পরিষদের সভাকাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে মামলা পরিচালনা এবং নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের কাউখালী শাখার উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) সংগঠণের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মহিলা পরিষদ কাউখালী শাখার সহ-সভাপতি আলোরানী রায় এর সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদেও জেলা শাখার সাধারন সম্পাদক সুনন্দা সমাদ্দার, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি, অ্যাডভোকেট হিরালাল কুন্ডু, অ্যাডভোকেট শেখর চন্দ্র দে প্রমুখ।

//রবিউল হাসান রবিন/ উপকূল বাংলাদেশ/কাউখালী-পিরোজপুর/২৯১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য