ঝালকাঠিতে পানি সম্পদ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত
- ২৩:৫১
- উপকূল আজ, উপকূল সংবাদ, ঝালকাঠি জেলা, মধ্য-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা
- ২৬২
ঝালকাঠি : ঝালকাঠিতে ক্ষুদ্রকার পানি সম্পদ ব্যবস্থাপনা ২ দিন ব্যাপী শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা।
প্রশিক্ষক ছিলেন ঢাকা প্রধান কার্যালয়ের সোসিও ইকোনমিস্ট সুবর্ণা হাই ও পরিবেশ বিশেষজ্ঞ মোঃ নুরুল ইসলাম, ঝালকাঠির সোসিও ইকোনমিস্ট মোঃ সাইদুর রহমান।
এতে ক্ষুদ্রকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ঝালকাঠি ও নলছিটির ৪ টি উপ- প্রকল্পের ৮০ জন প্রতিনিধি অংশ গ্রহন করে ।
//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/২৮১১২০১৪//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
