কমলনগরে বাল্যবিয়ে প্রতিরোধ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা
- ০০:৩৪
- উপকূল আজ, উপকূল সংবাদ, নারী ও শিশু, পূর্ব-উপকূল, লক্ষীপুর জেলা, সভা-সেমিনার-কর্মশালা
- ২২১
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাল্যবিয়ে প্রতিরোধ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল ও উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বাশার।
জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফারুকী, পাটারীরহাট ইউপি চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ, চরলরেন্স ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকন, চরফলকন ইউপি চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সল আহাম্মেদ রতন, সাংবাদিক রবিউল ইসলাম খাঁন, কাজী মুহাম্মদ ইউনুচ, বেলাল হোসেন জুয়েল ও উত্তর পশ্চিম চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার প্রমুখ।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
/বেলাল হোসেন জুয়েল/ উপকূল বাংলাদেশ/কমলনগর-লক্ষীপুর/২৭১১২০১৪//
