শরণখোলায় তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন

প্রতীকী ছবিশরণখোলা (বাগেরহাট) : শরণখোলার খোন্তাকাটা বাজারে আনুষ্ঠানিকভাবে তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ হালিম। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান খাঁন মতিয়ার রহামন।এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় ইউপি সচিব হেমায়েত উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য মহিউদ্দিন খাঁন, যুবলীগের সভাপতি আবুল হোসেন নান্টু, মাদ্রাসা সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, শিক্ষক আবুল কালাম মীর, শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।

//শেখ মোহাম্মদ আলী/ উপকূল বাংলাদেশ/শরণখোলা-বাগেরহাট/২৬১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য