মনপুরায় কারিতাসের অবহিতকরন সভা

মনপুরা (ভোলা) : ভোলার মনপুরায় কারিতাস বাংলাদেশ’র আয়োজনে মুক্তি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সি ব্যাপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আক্তার চৌধুরী

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজার একাউন্টস মি. সোয়াকিম গোমেজ, প্রেস ক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সিআরএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মিস. তারা ম্যাকাও, সিআরএস’র সেল্টার টেকনিশিয়ান মিস বেড়া, বরিশাল অঞ্চল ডিএমডি মি. মার্সেল রতন গুদা।

উল্লেখ্য, কারিতাসের মুক্তি প্রকল্পের আওতায় মনপুরা উপজেলার ৭ টি ওয়ার্ড, ১২ টি গ্রাম ও ৬৪ টি গুচ্ছ গ্রামের মোট ৩৯৪১ পরিবারকে সেবা প্রদান করা হয়েছে।

//আব্দুল্লাহ পাটোয়ারী জুয়েল/উপকূল বাংলাদেশ/কলাপাড়া-পটুয়াখালী/২৬১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য