মনপুরায় ২ দিন ব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ
- ২৩:৫২
- উপকূল সংবাদ, এনজিও, ভোলা জেলা, মধ্য-উপকূল, সভা-সেমিনার-কর্মশালা
- ৪৯৪
মনপুরা (ভোলা) : ভোলার মনপুরায় কোস্ট ট্রাস্ট’র উদ্যোগে ২ দিন ব্যাপী ছাগল পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ নভেম্বর রবি ও সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন’র চরফৈজুদ্দিনের বাড়িতে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে আর.ই.আর.এম.পি-২ (রুরাল ইমপ্লইমেন্ট রোড ম্যান্টেনেন্স প্রোগ্রাম-২) এর সদস্যদেরকে চিকিৎসা শাস্ত্রসম্মত ছাগল পালন, বিভিন্ন রোগ-বালাই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে ছাগল পালন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের ডি.এ.এ ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ লোকমান হোসেন ও প্রোগ্রাম টেকনিক্যাল অফিসার মোঃ কামরুল হাসান।
//আব্দুল্লাহ জুয়েল/ উপকূল বাংলাদেশ/মনপুরা-ভোলা/২৫১১২০১৪//
রফিকুল ইসলাম মন্টু
উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।পাঠকের মন্তব্য
