নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

কুয়াকাটার একটি হোটেলে নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালাকুয়াকাটা (পটুয়াখালী) : উপকূলীয় এলাকায় দুর্যোগ কালীন নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা নিবিড়ভাবে প্রদান বিষয়ক কর্মশালা কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগীতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে শুরু হয় কর্মশালা। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ কর্মশালা।

কুয়াকাটা হোটেল ইন ইন্টার ন্যাশনাল মিলনায়তনে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ এ এম মজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আব্দুল ওহাব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বরগুনার সিভিল সার্জন মোঃ রুস্তুম আলী।

কর্মশালায় উপকূলীয় কলাপাড়া, গলাচিপা, আমতলী ও বেতাগী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৩০ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।

//রুমান ইমতিয়াজ তুষার/উপকূল বাংলাদেশ/কুয়াকাটা-পটুয়াখালী/২৫১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য