পথশিশুদের নিয়ে ঝালকাঠিতে ব্যতিক্রমী উৎসব
- ০১:১২
- উপকূল সংবাদ, ঘটনাপ্রবাহ, ঝালকাঠি জেলা, মধ্য-উপকূল, শীর্ষ সংবাদ, সর্বশেষ, সাহিত্য ও সংস্কৃতি
- ২০৩
ঝালকাঠি : ঝালকাঠিতে পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ব্যতিক্রমী উৎসব। বেসরকারি সংস্থা “জাগো ফাউন্ডেশন”-এর উদ্যোগে ছিন্নমূল, হতদরিদ্র ও পথশিশুদের নিয়ে দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী ভবন হলরুমে রোববার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় পৌর মেয়র আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই, জনকণ্ঠের জেলা প্রতিনিধি ও ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, জেলা সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, কোষাদ্যক্ষ বাবুল মিনা।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ও পোনাবালিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ফারজানা ববি নাদিরা। দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের নিয়ে খেলা-ধূলা, নাচ-গান, ছবি আঁকা, আর সাংস্কৃতিক অনুষ্ঠান মালার মধ্য দিয়ে আনন্দ উল্লাসে একটি দিনটি কাটালো ঝালকাঠি শহরের ছিন্নমূল ও পথ শিশুরা।
এতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৪০ জন শিশু অংশ নেয়। সবাইকে দেয়া হয় টিশার্ট, প্রতিযোগিতার পুরস্কার, নাস্তা এবং পরিবেশন করা হয় দুপুরের ভাল খাবার।
শিক্ষা বঞ্চিত এসব শিশুদের লেখাপড়া ও স্কুলে ভর্তির জন্যও তহবিল সংগ্রহের জন্য ৮৭ জন সেচ্ছাসেবক শহরের ৮ টি পয়েন্টে ফুল বিক্রি করে।
//মো. আতিকুর রহমান/উপকূল বাংলাদেশ/ঝালকাঠি/২৩১১২০১৪//
