বটিয়াঘাটায় মাদকদ্রব্য ব্যবহার বিরোধী কর্মশালা

---বটিয়াঘাটা (খুলনা) : মাদকদ্রব্য বিরোধি এক দিনের কর্মশালা রোববার (২৩ নভেম্বর) বেলা বারটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন গভার্ণেন্স প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিছ মাহমুদ।

ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার, সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল।

বক্তব্য রাখেন ওসি মাহাতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রানী রায়, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস প্রমুখ। স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে সভা শেষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

//আব্দুল হামিদ/ উপকূল বাংলাদেশ/বটিয়াঘাটা-খুলনা/২৩১১২০১৪//

রফিকুল ইসলাম মন্টু

রফিকুল ইসলাম মন্টু

উপকূল অনুসন্ধানী সাংবাদিক। বাংলাদেশের সমগ্র উপকূলের ৭১০ কিলোমিটার জুড়ে তার পদচারণা। উপকূলীয় ১৬ জেলার প্রান্তিক জনপদ ঘুরে প্রতিবেদন লিখেন। পেশাগত কাজে স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার।
পাঠকের মন্তব্য